৬ মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
‘আমাদের এখন মাত্র ছয় মাস পার হলো। এর মধ্যে আমরা অনেক সংস্কার কাজ করেছি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন প্রশংসনীয় উদ্যোগ আপনারা দেখেছেন।’
‘আমাদের এখন মাত্র ছয় মাস পার হলো। এর মধ্যে আমরা অনেক সংস্কার কাজ করেছি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন প্রশংসনীয় উদ্যোগ আপনারা দেখেছেন।’
সালেহ শিবলী বলেন, ‘অতীতে মিরপুরে সেনাবাহিনীর একজন নিহত কর্মকর্তার বাসায় প্রধানমন্ত্রীর নিজে উপস্থিত হওয়া প্রমাণ করে যে সরকার মজলুমের পাশে রয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী সাধারণ মানুষের সাথে মিশে যেতে পছন্দ করেন। সম্প্রতি বাসযাত্রার সময় রাস্তা অতিমাত্রায় ফাঁকা রাখার বিষয়টি নজরে এলে তিনি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন, যাতে ভবিষ্যতে সাধারণ মানুষের যাতায়াতে কোনো ভোগান্তি না হয়।
‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে আরো নিরাপদ, আধুনিক ও কার্যকর প্রতিষ্ঠানে রূপান্তরে সম্মিলিতভাবে কাজ করা হচ্ছে। দীর্ঘদিনের কারিগরি ও অবকাঠামোগত সমস্যার দ্রুত সমাধান এখন অগ্রাধিকার।’
সৌরবিদ্যুতের বাইরে রিচার্জ করলে এই ব্যাটারিচালিত বা ই-রিকশাগুলোকে আমরা রেজিস্ট্রেশন দেবো না এবং নবায়ন করব না।
অর্থনীতি, জ্বালানি ও আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্নও রয়ে গেছে
ছয় মাসের অর্জনের আলোচনায় সবচেয়ে বড় অস্বস্তির জায়গা হয়ে উঠেছে বিদ্যুৎ ও জ্বালানি খাত। সাম্প্রতিক গ্যাস সঙ্কটে দেশের শিল্পকারখানায় উৎপাদন ব্যাহত হয়েছে, বাসাবাড়িতে রান্নার সমস্যা তৈরি হয়েছে এবং সিএনজি স্টেশনগুলোতেও ভোগান্তি বেড়েছে। লোডশেডিংয়ের প্রতিবাদে বিভিন্ন এলাকায় বিক্ষোভের ঘটনাও ঘটেছে।
সাক্ষাৎকালে প্রতিরক্ষা উপদেষ্টা ও কানাডার হাইকমিশনার পারস্পরিক কুশলাদি বিনিময় করেন এবং বাংলাদেশ ও কানাডার মধ্যকার দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ ও চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কের কথা স্মরণ করেন।
নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াতে নারী চালক-কন্ডাক্টর পরিচালিত বিআরটিসির বিশেষ ‘পিংক বাস’ সার্ভিস মঙ্গলবার রাজধানীতে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে।
কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, ‘বিজিবি শুধু সীমান্ত পাহারার দায়িত্বেই সীমাবদ্ধ নয়; মাদক ও চোরাচালান প্রতিরোধ, অবৈধ অস্ত্র উদ্ধারসহ সীমান্তকেন্দ্রিক সব ধরনের অপরাধ দমনে বিজিবি প্রতিশ্রুতিবদ্ধ। সীমান্ত সুরক্ষা ও মাদকবিরোধী এ ধরনের অভিযান আরো জোরদার করা হবে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।’
প্রতিমন্ত্রী বলেন, সরকারি অফিসগুলোর ছাদে সৌরবিদ্যুৎ ব্যবহারের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে সরকারি প্রতিষ্ঠানে বিদ্যুতের ব্যয় কমানোর পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো সম্ভব হবে।
ভোরে ঢাকা ও আশপাশে ৩ মাত্রার মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। শিবপুর কেন্দ্রস্থল হওয়া এ কম্পনে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
গোলাপি রঙের এসব বাসে চালক ও কন্ডাক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন নারীরাই। নারী যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করার পাশাপাশি পরিবহন খাতে নারীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। উদ্বোধনের পর নির্ধারিত রুটে এসব বাস চলাচল করবে।
‘বিগত ১৭ বছর দেশে একটি সরকার ছিল। যে সরকারের রেখে যাওয়া কাজ আমাদের শুধু পেছনেই ধাবিত করছে। বর্তমান জ্বালানি সঙ্কট তারই একটি অংশ।’
দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যান্সারে ভুগছিলেন নূরুল হাসান খান। এর আগে তিনি গুরুতর অসুস্থ অবস্থায় কানাডার অন্টারিওর লেকরিজ হেলথ হাসপাতালেও চিকিৎসা নেন।
সুশান্ত সিনহা বলেন, বাজেট পাসের পর দ্রুত নতুন দামের সিগারেট বাজারে সরবরাহ করার কথা থাকলেও তামাক কোম্পানিগুলো তা করছে না। বরং পুরনো দামের সিগারেট সরবরাহ করে বেশি দামে বিক্রি করা হচ্ছে। এতে প্রতিদিন বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
ফায়ার সার্ভিসের ৬ ইউনিটের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে
সংবাদ পাওয়ার মাত্র চার মিনিটের মাথায় সন্ধ্যা ৬টা ৮ মিনিটে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।
লটারির ভিত্তিতে ঢাকা বিভাগের বিভিন্ন কার্যালয়ে ১০০ জন, রাজশাহী বিভাগে ২০ জন, চট্টগ্রাম বিভাগে ৩৪ জন, খুলনা বিভাগে ২০ জন, বরিশাল বিভাগে ১২ জন, সিলেট বিভাগে সাতজন, ময়মনসিংহ বিভাগে নয়জন ও রংপুর বিভাগে ১৭ জন সহকারী প্রকৌশলীকে (সিভিল ও ই/এম) বদলি ও পদায়ন করা হয়েছে।
সরকার ভূমি ব্যবস্থাপনাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।
চা বাগানের বিদ্যমান ঋণ পরিশোধ সহজতর করার লক্ষ্যে চা বাগান মালিকদের শ্রেণিকৃত (ক্ল্যাসিফাইড) ঋণ পুনঃতফসিল এবং নতুন করে ঋণ প্রদানের বিষয়ে কমিটি সুপারিশ করবে। এছাড়া চা খাতের জন্য ৬ শতাংশ সুদে একটি আবর্তক তহবিল গঠনের বিষয়ে মতামত দেবে কমিটি।
আমরা যদি পরিবেশকে রক্ষা করতে পারি, তাহলে যেমন একটি সুস্থ পরিবেশে বসবাস করতে পারব, তেমনি আমাদের সন্তানরাও আগামীতে সুস্থ পরিবেশে বসবাস করতে পারবে। একইভাবে আমাদের মৎস্য, পশু-সম্পদসহ সবকিছু একটি সুস্থ পরিবেশে গড়ে তুলতে সক্ষম হব।