দুই বছরে ঢাকার চেহারা পাল্টে দেয়া সম্ভব : ডিএসসিসি প্রশাসক
ঢাকা শহরের সমস্যা গণমাধ্যমে তুলে ধরার কারণে সিটি কর্পোরেশন দ্রুত তা সমাধানের উদ্যোগ নিতে পারে। তিনি সমালোচনাকে নেতিবাচকভাবে দেখেন না উল্লেখ করে বলেন, কোথাও আবর্জনা পড়ে থাকা, সড়কের বাতি না জ্বলা কিংবা রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ার খবর গণমাধ্যমে প্রকাশ হলে, তা তার নজরে আসে এবং সংশ্লিষ্ট বিভাগকে দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়।




















