বাংলাদেশের হাইকোর্টে ২৫ জন অতিরিক্ত বিচারক নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। দুই বছরের জন্য তাদের নিয়োগ দেয়া হয়েছে।
সোমবার রাতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব শেখ আবু তাহের স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়েছে, সংবিধানের ৯৫ -এর এক অনুচ্ছেদ অনুসারে বাংলাদেশের প্রধান বিচারপতির সাথে পরামর্শক্রমে সংবিধানের ৯৮ অনুচ্ছেদ অনুযায়ী ২৫ জন ব্যক্তিকে শপথ গ্রহণের তারিখ থেকে দুই বছরের জন্য হাইকোর্টে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি।
নিয়োগপ্রাপ্ত বিচারকরা হলেন- সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মো. আনোয়ারুল ইসলাম (শাহীন), আইন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সিনিয়র জেলা জজ) মো. সাইফুল ইসলাম, চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. নুরুল ইসলাম, আইন মন্ত্রণালয়ের সচিব (সিনিয়র জেলা ও দায়রা জজ) শেখ আবু তাহের, সুপ্রিম কোর্টের রেজিস্টার জেনারেল (সিনিয়র জেলা জজ) আজিজ আহমদ ভূঞা, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট রাজিউদ্দিন আহমেদ, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ফয়সল হাসান আরিফ, আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (সিনিয়র জেলা জজ) এস এম সাইফুল ইসলাম, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মো. আসিফ হাসান, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মো. জিয়াউল হক, ডেপুটি অ্যাটর্নি জেনারেল দিহিদার মাসুম কবীর, হবিগঞ্জ জেলা ও দায়রা জজ জেসমিন আরা বেগম, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের সচিব (সিনিয়র জেলা জজ), মুরাদ-এ-মাওলা সোহেল।
ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন, আইন মন্ত্রণালয়ের সলিসিটর (সিনিয়র জেলা জজ)মো. রাফিজুল ইসলাম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মনজুর আলম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. লুৎফর রহমান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেজাউল করিম, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ফাতেমা আনোয়ার, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহমুদ হাসান, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আবদুর রহমান, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট সৈয়দ হাসান যুবাইর, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ এফ এম সাইফুল করিম, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট উর্মি রহমান এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম ইফতেখার উদ্দিন মাহামুদ।
শপথ গ্রহণের তারিখ থেকে তাদের এই নিয়োগ কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।
মঙ্গলবার (২৬ আগস্ট) তাদের শপথ পাঠ করাবেন প্রধান বিচারপতি সৈয়ত রেফাত আহমেদ।








