ঢাকা মেডিক্যালে ভিপি নূরকে দেখতে আসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিহত মুগ্ধর ভাই স্নিগ্ধ।

শনিবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে তিনি হাসপাতলে আসেন।

এ সময় নুরের চিকিৎসার খোঁজ-খবর নিয়ে হাসপাতাল থেকে চলে যাওয়ার সময় সাংবাদিকদের তিনি বলেন, ভিপি নুরের উপর হামলা হয়েছে, আগামীকালকে আমার বা আপনাদের উপর হামলা হবে কি না তার কোনো নিশ্চয়তা নেই। হামলাকারীদের উদ্দেশ্য ব্যক্তিগত ক্ষোভেই স্পষ্ট হয়েছে বলে মন্তব্য করেন স্নিগ্ধ।

তিনি আরো বলেন, তিনি শুধু ২০২৪ সালের নয়, বরং আগে থেকেই ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে কথা বলে আসছেন। আন্দোলনের একটি পরিচিত মুখ হিসেবে তার উপর হামলা চালানো হয়েছে।

তিনি ভিডিও উদাহরণ উল্লেখ করে বলেন, কিভাবে তাকে সিঁড়ির উপর ফেলে পিটিয়ে আহত করা হলো, আমরা তা ভিডিওতে দেখেছি। এটা থেকে সহজে বুঝা যায়, যারা হামলা করেছে তাদের ব্যক্তিগত ক্ষোভ থেকেই হামলাগুলো করেছে। এই ঘটনার মাধ্যমে স্পষ্ট হয়ে গেছে যে- বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনী এখনো ফ্যাসিস্টদের হয়ে কাজ করছে। তাদের ব্যক্তিগত ক্ষোভের প্রকাশ আমরা সহজেই দেখছি।