বিএনপি আগামী পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে সামনে শ্রমিক সমাবেশ করবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান।

তিনি বলেন, শ্রমিক দিবস উপলক্ষে সারাদেশে শ্রমিক দলের নেতারা দিবসটি পালন করবেন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা শেষে জরুরি প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, এ সমাবেশে ঢাকা ও আশপাশের জেলার শ্রমিকরা ও শ্রমিক দলের নেতারা অংশ নেবেন।

তিনি আরো বলেন, শুক্রবারের শ্রমিক দলের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও শ্রমিক নেতারা উপস্থিত থাকবেন।