বিএনপি বহুবার আন্দোলনের কথা বলেছে। তবে তাদের সেই আন্দোলন কবে হবে তা জানা নেই এমটাই বলছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
শুক্রবার বিকেলে রাজধানীর জাতীয় শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে আয়োজিত ২য় জাতীয় গণসংগীত উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে হাছান মাহমুদ বলেন, বিএনপিকে আহ্বান করবো বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য ও অসুস্থতা নিয়ে যেন রাজনীতি না করে।
তিনি আরো বলেন, খালেদা জিয়ার গুলশানের বাড়ির অবৈধ গ্যাস সংযোগ, বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। অবৈধভাবে যার বাড়িতেই গ্যাস ও বিদ্যুৎ সংযোগ দেওয়া হোক না কেন তা বিচ্ছিন্ন করে দেয়া হবে।
তথ্যমন্ত্রী জানান, বেগম খালেদা জিয়া দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত আসামী। তিনি সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে আছেন। তিনি কোন রাজবন্দী নন।
তাকে মুক্তি মাধ্যম একমাত্র আদালতের বলেও জানিয়েছেন তিনি।
২য় জাতীয় গণসংগীত উসবে সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানীসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
আরো দেখুন : টিভি-সংবাদপত্রে আওয়ামী লীগের চেয়ে বিএনপি’র প্রচারই বেশি : তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক ০৪ এপ্রিল ২০১৯, ১৮:৫৪
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, টিভি-সংবাদপত্রে আওয়ামী লীগের চেয়ে বিএনপি’র প্রচারই বেশি। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর দারুস সালামে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট (এনআইএমসি) মিলনায়তনে বাংলাদেশ সিনেমা এন্ড টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) পরিচালিত চলচ্চিত্র ও টেলিভিশন অনুষ্ঠান নির্মাণ বিষয়ক দু’টি ডিপ্লোমা কোর্স সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপি নেতা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন- টিভিতে না কি তাদের এক-দুই সেকেন্ডের বেশি দেখানো হয় না। অথচ একথাটিই তিনি টিভিতে প্রায় এক মিনিট ধরে বলেছেন। তারা প্রায় প্রতিদিনই দু’বার করে গণমাধ্যমে কথা বলেন, প্রেস ব্রিফিং করেন, আর বলেন যে তাদের কথা বলতে দেয়া হয় না।’
‘গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার নানা পদক্ষেপ নিয়েছে’ উল্লেখ করে ড. হাছান বলেন, সংসদের বাইরে থেকে বিএনপি টিভি-রেডিও-সংবাদপত্রে যে প্রচার পায়, ক্ষমতায় থেকেও আওয়ামী লীগ তা পায় না।’
এসময় বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে বিএনপি’র লাগাতার অভিযোগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, বিএনপি’র নেতাদের বক্তব্য শুনে মনে হয়, তারা ডাক্তারদের চেয়েও বেশি জানে। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে তারা যে বিভ্রান্তি ছড়াচ্ছেন, তা দু:খজনক। এই হাঁটুর ব্যথা নতুন নয়, এরপরও খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতার জন্য সরকার অত্যন্ত আন্তরিক।
বিসিটিআই’র প্রধান নির্বাহী ও অতিরিক্ত সচিব মোহাম্মদ আজহারুল হকের সভাপতিত্বে তথ্যসচিব আবদুল মালেক বিশেষ অতিথি হিসেবে এবং এনআইএমসি’র মহাপরিচালক শাহিন ইসলাম, বিটিভি’র সাবেক মহাপরিচালক ম. হামিদ এবং অন্যতম কোর্স পরিচালক মারুফ নেওয়াজ সমাপনী সভায় বক্তব্য রাখেন।









