রাজধানীর গুলিস্তানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুই দুই ট্রাফিক পুলিশ সদস্য ও এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন বলে জানা গেছে।

সোমবার রাত ৮টার কিছু সময় পর এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। রাতে গুলিস্তান পাতাল মার্কেট সংলগ্ন ডন প্লাজার সামনে দায়িত্বরত অবস্থায় হঠাৎ করেই কে বা কারা ককটেল ছুড়ে মারে। সেটি বিস্ফোরণ হলে তারা আহত হন।

আহত তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে তারা চিকিৎসাধীন।