বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারন বেগম খালেদা জিয়া সুস্থ আছেন বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমমইউ) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক। ‘বেগম খালেজা জিয়া সুস্থ নন, তার অসুস্থতা বেড়েছে’ মর্মে বিএনপি থেকে অভিযোগ করার জবাবে বুধবার তিনি ব্রিফিং করছিলেন সাংবাদিকদের। এ সময় বেগম জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক ডা. জিলন মিয়া সরকার উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত: বেগম খালেদা জিয়াকে নতুন করে গত ১ এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয় বহুবিধ অসুস্থতা নিয়ে। তার রয়েছে হাটু ব্যথা। যে কারণে তিনি স্বাভাবিকভাবে হাঁটতে পারেন না। তার আঙ্গুলের গিটগুলোতে ব্যথা রয়েছে। রক্তে গ্লুকোজের পরিমাণ অনেক বেশি। বিএনপি অভিযোগ করে আসছে যে গত বছর বেগম খালেদা জিয়া হেটে হেটে জেলখানায় গেলেও এখন তিনি গুরুতর অসুস্থ। সরকার তাকে চিকিৎসা না দিয়ে হত্যা করার ষড়যন্ত্র করছে।
ব্রিফিংয়ে ব্রিগেডিয়ার মাহবুবুল হক বলেন, গত কয়েক দিন ধরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অথবা বেগম খালেদা জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ডের বক্তব্য না নিয়ে বানোয়াট বক্তব্য প্রদান করা হচ্ছে। তারা চিকিৎসকদের সাথে পরামর্শ করেননি। প্রকৃত ব্যাপার হচ্ছে বেগম খালেদা জিয়া সুস্থ আছেন, ভাল আছেন। তিনি রোজা রাখছেন, ছোলা মুড়ি দিয়ে ইফতার করছেন। বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী নিজেই হাসপাতালের রান্না ঘরে ইফতার বানাচ্ছেন।
অধ্যাপক ডা. জিলন মিয়া বলেন, বেগম খালেদা জিয়া ভাল আছেন। তার অবস্থার উন্নতি হচ্ছে ধীরে ধীরে। তিনি আথ্রাইটিস, ডায়াবেটিসসহ অন্যান্য রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অর্ফানেজ ট্রাস্ট মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে আছেন।





