জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা জানিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।

আজ মঙ্গলবার সকা‌লে ধানম‌ন্ডির ৩২ নম্বরে স্থা‌পিত বঙ্গবন্ধুর প্রতিকৃ‌তি‌তে তারা শ্রদ্ধা জানান।

এ সময় বক্তরা ব‌লেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী মুজিববর্ষ বাঙালি জাতির ইতিহাসের এক অনন্য মাইলফলক স্পর্শকারী অভাবনীয় ঘটনা। জাতির আদর্শ পুরুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বর্তমান প্রজন্মের মনে চিন্তা চেতনা আদর্শ অনুপ্রেরণায় প্রদীপ্ত শিখা রূপে প্রবাহমান।

তারা বলেন, ক্ষণজন্মা এই মহামানবের স্বপ্নের উন্নত-সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মাণে তারই নির্দেশিত পথ ধরে এগিয়ে যাবার শপথে বাঙালি জাতি আজ বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা বাঙালির আশা-আকাঙ্ক্ষা প্রত্যয় ও প্রত্যাশার বিশ্বস্থ ঠিকানা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা। তার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের দ্বারপ্রান্তে। বিশ্বজুড়ে বাঙালি জাতির কাছে নবজাগরণের বার্তা নিয়ে বঙ্গবন্ধু যেন আমা‌দের মা‌ঝে ফিরে এসেছেন।

শ্রদ্ধা নি‌বেদ‌নের সময় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাবেক সাংগঠনিক সম্পাদক হেদায়েতুল ইসলাম স্বপন ও সাবেক প্রচার সম্পাদক আকতার হোসেন প্রমুখ।