টঙ্গীর পাগার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি ও ৪৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম নাহিদ (৫২ ) মঙ্গলবার বিকেল ৩টায় আকষ্মিক উচ্চ রক্তচাপে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়ে ১ ছেলেসহ অসংখ্য আত্নীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার রাত সাড়ে ৯টায় স্থানীয় পাগার ঈদগাহ মাঠে জানাযা শেষে লাশ সিটি করপোরেশনের মরকুন কবরস্থানে দাফন করা হয়। নাহিদের মৃত্যুতে গাজীপুর মহানগর বিএনপির সভাপতি সাবেক এমপি মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. সোহরাব উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।