বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বিএনপি সরকারে এলে গুম হওয়া প্রত্যেক নেতাকর্মীকে খুঁজে বের করা হবে।

মঙ্গলবার সকালে রাজধানীর নয়া বাজারে জিয়াউর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

গুম হওয়া নেতাকর্মী ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে নজরুল ইসলাম খান বলেন, আমরা অবশ্যই আমাদের গুম হওয়া প্রত্যেক ভাইদের খুঁজে বের করবো। সেই সাথে এই গুমের সাথে যারা জড়িত তাদেরও বিচার করা হবে।

এ সময় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, পুরান ঢাকা থেকেই কমপক্ষে অর্ধশতাধিক বিএনপি নেতা-কর্মী গুমের শিকার হয়েছেন। তাদের অনেকেই ছিলেন তাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম। তাদের হারিয়ে অনেক পরিবার অসহায় হয়ে পড়েছেন। অবিলম্বে তাদের নিখোঁজ সন্তানদের মায়ের কোলে ফিরিয়ে দেয়ার দাবি জানাচ্ছি।

এ সময় আরো উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহ্মুদ জুয়েল, ঢাকা মহানগর বিএনপির সহ-সভাপতি এবং যাত্রাবাড়ি থানা সভাপতি নবিউল্লাহ নবী, সহ-সভাপতি সাব্বির আহমেদ আরেফ, সহ-সভাপতি মোহাম্মদ মোহন, মহানগরীর যুগ্ম ও ওয়ারী থানা সভাপতি আলহাজ্ব লিয়াকত আলী, যুগ্ম সম্পাদক ও গ্যান্ডারিয়া থানার সভাপতি মকবুল ইসলাম টিপু, যুগ্ম সম্পাদক ও সুত্রাপুর থানার সভাপতি এম এ শাহেদ মন্টু, যুগ্ম সম্পাদক লুতিফুল্লাহ জাফরু, যুগ্ম সাধারণ সপমাদক ও বংশাল থানার সভাপতি মো: তাইজুদ্দিন আহমেদ তাইজু, গ্যান্ডারিয়া থানার সাধারণ সম্পাদক আব্দুল কাদের, সুত্রাপুর থানার সাধারণ সম্পাদক এম এ আজিজ, প্রমুখ উপস্থিত ছিলেন।