জাতীয় পার্টির মহাসচিব ও সাবেক মন্ত্রী জিয়াউদ্দিন আহমেদ বাবলু'র সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা জি.এম. কাদের এমপি।
শুক্রবার বাদ আছর জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় কাকরাইল মিলনায়তনে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই দোয়া কামনা করেন।
জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় কাকরাইল মিলনায়তনে জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য, অতিরিক্ত মহাসচিব (ঢাকা বিভাগ) ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি লিয়াকত হোসেন খোকা এমপি'র সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক মো: বেলাল হোসেন।







