জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা জি. এম. কাদের বলেছেন, জীবন যাত্রার ব্যয় স্বাভাবিক রাখতে জ্বালানি তেল ও গণপরিবহণের ভাড়া কমানো জরুরি।

সোমবার এক বিবৃতিতে তিনি আরো বলেন, ডিজেল, কেরোসিনের বর্ধিত দাম না কমানো হলে সাধারণ সাধারণ মানুষ অসহনীয় ভোগান্তির শিকার হবে।

তিনি বলেন, তেলের দাম বাড়ার সাথে পরিবহনসহ জীবন যাত্রার ব্যয় বেড়ে যাবে। করোনাকালে কর্মহীন হয়ে অনেক মানুষ কষ্টে জীবন যাপন করছে।

সূত্র : বাসস