বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে আদালত থেকে কারাগারে নেয়ার পথে প্রিজনভ্যান আটকে দেন তার সমর্থক ও নেতাকর্মীরা।
বুধবার বেলা আড়াইটায় ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের জামিন নামঞ্জুর করে আদালতে পাঠানোর নির্দেশ দেয়ার ১০ মিনিটের মধ্যে তাকে আদালতের গারদ থেকে প্রিজনভ্যানে করে কারাগারে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে বের করা হয়। এসময় দলীয় নেতাকর্মীরা স্লোগান দিলে পুলিশ লাঠিচার্জ করে।
এক পর্যায়ে বিএনপি নেতাকর্মীরা ইটপাটকেল ছুঁড়লে পুলিশ পিছু হটে।
বেলা ২টা ৪০ মিনিটের দিকে পুলিশের অতিরিক্ত ফোর্স এসে টিয়ারশেল ও ফাঁকাগুলি ছোঁড়ে এবং ইশরাককে বহন করা প্রিজনভ্যান পেছনে নিয়ে যান।








