বিএনপির সাথে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার।

আজ বুধবার বেলা ১১টা গুলশানে বিএনপি চেয়ারপারসনের অফিসে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

এ তথ্য নিশ্চিত করেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

এ সময় চলমান নানা ইস্যুর পাশাপাশি দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা।

বৈঠকে বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটি সদস্য ও

চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির

এবং সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটি সদস্য শামা ওবায়েদ।