বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে আজ মায়ের কাছে ফিরে এসেছেন।
তারেক রহমান ফেসবুকে তার ভেরিফাইড পেজ থেকে এক পোস্টে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) লিখেছেন, ‘...হে সার্বভৌম শক্তির মালিক আল্লাহ! আপনি যাকে ইচ্ছা ক্ষমতা প্রদান করেন এবং যার থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন; যাকে ইচ্ছা আপনি সম্মানিত করেন, আর যাকে ইচ্ছা আপনি হীন করেন। কল্যাণ আপনারই হাতে। নিশ্চয়ই আপনি সবকিছুর ওপর ক্ষমতাবান।’ (সূরা আলে-ইমরান, আয়াত : ২৬)
ঢাকার বিমানবন্দর থেকে পূর্বাচলের ৩০০ ফুটের উদ্দেশে বাসযোগে যাত্রায় তার এ পোস্টটি আপলোড করা হয়।
রাস্তার দুই পাশে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে বরণ করে নিতে দাঁড়িয়ে ছিলেন। তাদের অভিবাদনের জবাব দিতে তারেক রহমান বাসের ভেতরে উইন্ডশিল্ডের সামনে দাঁড়িয়ে হাত নেড়ে সবাইকে ধন্যবাদ জানান।









