সমাবেশে শৃঙ্খলা মোতাবেক মিছিল প্রবেশ ও গাড়ি চলাচল স্বাভাবিক রাখতে রাজধানীর মোড়ে মোড়ে কাজ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্বেচ্ছাসেবকরা।
দলটির জাতীয় সমাবেশ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের আশেপাশে মোড়ে গুলোতে এমন চিত্র দেখা গেছে। সরেজমিনে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের মোড়, কাঁটাবন মোড়, কাকরাইল মোড়, দোয়েল চত্বর, পলাশী মোড়, হাইকোর্ট, মৎস্যভবন মোড়সহ আরো বেশ কয়েকটি মোড়ে এমন চিত্র দেখা গেছে।
দেখা যায়, স্বেচ্ছাসেবীরা মিছিলের শৃঙ্খলা নিয়ে কাজ করছেন। সেই সাথে রাজধানী মানুষের প্রয়োজনের কাজে গাড়িগুলো পথ দেখাচ্ছে এবং যানজট নিরসনে কাজ করছে। এখনো পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যানমুখী আশপাশের সড়কে কোনো যানজট দেখা যায়নি। চলাচল স্বাভাবিক রয়েছে। স্লোগান দিতে দিতে একের পর এক মিছিল চলছে উদ্যানের দিকে।
সাত দফা জাতীয় দাবিতে দুপুর ২টায় শুরু হয় জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ।
সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় দাবি তুলে ধরা হবে এই সমাবেশে।
দাবিগুলোর মধ্যে রয়েছে- ২০২৪ সালের ৫ আগস্টসহ পূর্ববর্তী গণহত্যার বিচার নিশ্চিত করা, রাষ্ট্রের সর্বস্তরে মৌলিক সংস্কার আনা, ঐতিহাসিক জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পুনর্বাসন, পিআর (Proportional Representation) পদ্ধতিতে নির্বাচন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা, রাজনৈতিক দলগুলোর জন্য সমান সুযোগ ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।
এ সমাবেশে ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন।








