গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ‘মুমূর্ষূ’ অবস্থায় রাজধানীর কাকরাইলের ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসকদের অবজারভেশনে রয়েছেন।

শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যায় জাতীয় পার্টির কাকরাইলের কেন্দ্রীয় কার্যালয় এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর দায়িত্বরত সদস্যদের লাঠিচার্জে আহত হন নুর। রাত ১১টার দিকে নুরকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের উদ্দেশে নেয়া হয়েছে।

এদিন রাতে গণঅধিকার পরিষদের অন্যতম নেতা আবু হানিফ এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আমাদের দলের সভাপতি নুরুল হকের অবস্থা বেশি ভালো না। তিনি মুমূর্ষূ অবস্থায় বর্তমানে ইসলামী ব্যাংক কাকরাইল হাসপাতালে ভর্তি আছেন। বর্তমানে চিকিৎসকদের অবজারভেশনে আছেন।’

তিনি আরো বলেন, ‘তার খিঁচুনি হচ্ছে। তার নাকে-মুখে আঘাত করা হয়। আমাদের দলের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ আরও শতাধিক আহত হয়েছেন।’