উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনা নিহত শিক্ষার্থী ফাতেমা আকতাররের পরিবারের আক্ষেপ শুনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, নিহতের পরিবার আক্ষেপ করে যে কথাগুলো বলছে, কথাগুলো অত্যন্ত সত্য। কারণ আজকে রাষ্ট্রের দায় অনেক। রাষ্ট্র এতো সাদাসিধেভাবে চলবে কেন?

তিনি বলেন, ‘দেশে একের পর একটা ঘটনা ঘটছে’।

শনিবার (২৬ জুলাই) নিহত ফাতেমা আক্তারের বাসায় তার পরিবারের সদস্যদের সাথে দেখা করতে গিয়ে এ ক্ষোভ প্রকাশ করেন তিনি।

সেলিমা রহমান বলেন, ‘দেশের ভবিষ্যৎ শিশু, যারা না ফুটতেই ঝরে গেল। রাষ্ট্রের প্রথমে উচিত ছিল তাদের (নিহতদের) পরিবারের সাথে কথা বলা।’

প্রধান উপদেষ্টা একটা ফোন করতে পারতেন না? এমন প্রশ্ন রাখেন সেলিমা রহমান।

এ সময় তার সাথে ছিলেন বিএনপি স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব মোস্তফা জামান, ঢাকা জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায়, ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীরসহ স্থানীয় নেতারা।