সবাই ভোট নিয়ে পাগল গেছে, আমাদের কথা (জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের) কেউ ভাবে না বলে অভিযোগ করেছেন জুলাই আন্দোলনে এক পা হারানো শ্রমিক মো: শাহ আলম।
আজ শনিবার (১৯ জুলাই) সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ দেয়া বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
তিনি বলেন, ‘একটা গুলি খাওয়ার পর আমার ঠ্যাং চইলা যায়, কিন্তু আমি সরকার থেকে কোনো অবলম্বন পাই নাই। আমার দুইটা বাচ্চা আছে বউ আছে। একটা বছর কি অবস্থায় চলতাছি, সরকার কেউ আমারে খোঁজখবর নেয়নি। আমার এই খোঁজ-খবর জামায়াত ছাড়া আর কেউ করে নাই।








