বর্ষা গেল শরৎ এলো
সাজল আকাশ নীলে
মাছের খোঁজে জেলেরা ওই
যাচ্ছে খালে বিলে।
ভোরবেলাতে শিউলি দেখে
দোলা লাগে মনে
মালা গেঁথে গলায় পরে
যাব কাশের বনে।
পালতোলা সব নৌকা চলে
হাওয়ার সাথে দুলে
গান ধরেছে মাঝিমাল্লা
খুশির দুয়ার খুলে।
লুকোচুরি খেলছে সুরুজ
সাদা মেঘের আড়ে
মনকাড়া সব দৃশ্য দেখি
দূরে নদীর পাড়ে।
