বন্দে-বাড়ি ঘুরছে ময়না সুতো হাতে নিয়ে।
ফড়িং দেখে স্বাদ জেগেছে বাঁধবে সুতো দিয়ে,
রিমি ঝিমি ফড়িং ধরে লেজে বাঁধে সুতো,
আমায় দেখে বলে তারা পারবি না তুই পুতো।
আমরা কতো কষ্ট করে ফড়িং ধরি রোজ,
বাড়ির উঠোন সবজি ক্ষেতে ফড়িং করি খোঁজ।
আস্তে আস্তে নুয়ে ধরি টের না যেন পায়,
চাপলে জোরে আধখানেতে লেজটা ছিঁড়ে যায়।
বিকেল বেলা ধরতে ফড়িং বড্ড মজা লাগে,
ফড়িং ওড়ে ফড়িং বসে এদিক ওদিক ভাগে।
ময়না তুমি ফড়িং ধরবে আমরা যেমন ধরি,
ফড়িং ধরে মারবি না ভাই এই দাবিটি করি।
আসাম, ভারত