শরতের ঢেউ তুলে জাগ্রত পাহারায়
রাখালের সুর পেয়ে ফুল ফোটে সাহারায়।
মুখরিত খাদিজা নাফিসার বরাতে
আমেনার কুল ঘেঁষে চাঁদ এলো ধরাতে।

বেদুইন অনারব চিনে তারা যাহারে
তারে পেয়ে জমজম পুলকিত নাহারে।
কোকিলে গান গায় কোয়াশার ভোরেতে
ওমরেরা নতজানু হয় তার সুরেতে।

তারে চিনে বুনোহাঁস গাছ চিনে মরে
উঠ সাপ তারে চিনে ছাইমোম ঝড়ে।
বটগাছ আজও কাঁদে পরে তার মায়া
আকাশের দূর থেকে কে দেয় ছায়া।

মা চিনে তসবিতে যারে করে খোঁজ
প্রেমে পড়ে বাবা তার টুপি পরে রোজ
মুখ ঢাকা কলসিতে দাদি চিনে আর
বীর চিনে তাকবিরে ভেজা তলোয়ার।

ভাই চেনে অধিকারে বোন চিনে মানে
গাছপালা কেঁপে উঠে তার সম্মানে।