টাকলু দাদুর কানের ধারে
মশা দিলো শিস,
হারামজাদা মশার জ্বালায়
দাদু বলেন ইস্।
দুষ্ট মশা গুনগুনিয়ে
টাকে বসায় হুল,
ঘাপটি মেরে রক্ত খেয়ে
পেটটা করে ঢোল।
ওই অদূরে দাদির কাছে
মশা গাচ্ছে গান,
দাদি ডাকছে কইরে নাতি?
মোটা কয়েল আন।
মশার সর্দার ধোঁয়ার ঠেলায়
দিচ্ছে জোরে হাঁক,
জান বাঁচাতে পাশের ঝোঁপে
লুকিয়ে তোরা থাক।
