আমরা তরুণ আমরা অরুণ
আমরা চাঁদের আলো,
আমরা দেশের আমরা দশের
ঘুচবো সকল কালো।

আমরা তরুণ আমরা কচি
আমরা ছোট্ট খোকা,
ফুল বাগিচায় ফুটে থাকা
আমরা ফুলের থোকা।

আমরা তরুণ স্বপ্ন করুণ
বুকে নিয়ে চলা
পাঠশালাতে উঁচু হাতে
শপথ করে বলা।

আমরা তরুণ আকাশেতে
ওঠা রবির হাসি,
নীল গগনে বাতাসেতে
স্বপ্ন ডানায় ভাসি।

আমরা তরুণ শক্ত হাতে
রুখব দেশের কালো,
আমরা তরুণ আনব ছিনে
দেশের সকল ভালো।