আমার প্রিয়
জুঁই চামেলি
গোলাপ ফুলের গন্ধ
আমার প্রিয়
আঁকাআঁকি
মাত্রাবিহীন ছন্দ।

আমার প্রিয়
কলমিলতা
সবুজঘেরা গাঁও
আমার প্রিয়
ছোট নদী
জলে ভাসা নাও।

আমার প্রিয়
চমচম দই
রসগোল্লা মিষ্টি
আমার প্রিয়
হাওর বাঁওড়
ঝম ঝমাঝম বিষ্টি।