ছবি আঁকি ফুল পাখি
নদনদী জেলে,
চারিদিকে গাছ সারি
দেখি চোখ মেলে।

গগনেতে মেঘ ভাসে
পঙ্খিরাজ ওড়ে,
রবি মামা ভোরবেলা
অন্ধকার তোড়ে।

ফেলে রেখে বইখাতা
বাহানা জুড়ে,
তেপান্তরে মনখানা
যেতে চায় উড়ে।
-পশ্চিমবঙ্গ, ভারত