নদীর পাড়ে কাশের বনে,
মিষ্টি বাতাস ক্ষণে ক্ষণে,
বইছে এলোমেলো,
শুভ্র সাদা মেঘের খামে,
শরত চিঠি এলো।
বকের ডানার ভাঁজে ভাঁজে
সবুজ পাতার কারুকাজে
শরত রূপের মেলা,
নীল আকাশে বৃষ্টি রোদের
লুকোচুরি খেলা।
তৃষিত এই হৃদয় ঘরে
সুবাস দিয়ে মুগ্ধ করে
শিউলি ফুলের ঘ্রাণে,
শরত ভোরের হিমেল হাওয়া
দোল দিয়ে যায় প্রাণে...।
