গাছের ডালে ভাবছে বসে
কাকের বেটা কাক
গাছপাকা ঐ আমটা খাবে
একটু পেলেই ফাঁক।
এমন সময় এলো উড়ে
মৌমাছিদের ঝাঁক
বসলো এসে উচ্চ ডালের
যেথায় ছিলো বাঁক।
বাঁকের নিচে মৌমাছিরা
গড়লো বিশাল চাক
সেটা দেখে কাকের বেটা
পুরোই হতবাক।
ডালে বসে চিন্তা করে
আম খাওয়া আজ থাক
তারচে’ ভালো যাই পালিয়ে
বাঁচাই নিজের নাক।
