সবুজ মাঠে হলদে রাঙা
প্রলেপ দেখা যায়,
কোন সে কারু আঁকছে এমন
ছবি আমার গাঁয়।
কোন সুখেতে কৃষকেরা
ভাসছে সবুজ মাঠে,
কাস্তে হাতে কেন তারা
দলবেঁধে ধান কাটে।
উতাল হাওয়া তেড়ে এসে
নেড়ে সবুজ মাঠ,
ধানের ফাঁকে মিছিল নিয়ে
বসে পাখির হাট।
শিউলি- চম্পা হাসে আরও
কাড়ে খোকার মন,
তাধিন তাধিন করে খোকা
নাচে সারাক্ষণ।
ভোর সকালে মিষ্টি রোদে
শিশির ভেজা ঘাসে,
মুক্তা মনির হাসি দেখে
খোকা- খুকি হাসে।