নেংটি ইঁদুর গর্ত খুঁড়ে
জমা করল ধান,
খানার কষ্ট আর হবে না
নদে এলে বান।

খড়ের চালায় চিনাবাদাম
লুকিয়ে রাখে কাক,
চৌচালা ঘর রাখল কোথায়
দেয়নি কোনো দাগ।

আষাঢ় মাসে চালাক ইঁদুর
জমানো ধান খায়,
কোথায় বাদাম পায় না খুঁজে
কাক করে হায় হায়।