আমাদের পরিবারে
স্বর্গীয় সুখ,
প্রভাতের সমীরণে
ভরে যায় বুক।
খুনসুটি দুষ্টুমি
সারাদিন চলে,
আতরের ঘ্রাণ নিয়ে
আধো আধো বোলে।
জুঁই চাপা বেলি আর
কামিনীর সুর,
ভোমরার দল এসে
করে ঘুরঘুর।
স্বর্গীয় উদ্যানে
সুমধুর তান,
দুর থেকে ভেসে আসে
ভোমরার গান।
চারদিকে মুখরিত
ফুল আর ফলে,
পিপাসিত মন ভরে
জমজম জলে।
