আমাদের ছোট পুষি,
মাছ পেলে হয় খুশি।
নাচে ধিন ধিন তা,
নেই কোনো চিন্তা।

তার ভয়ে ইঁদুরেরা
থাকে সদা লুকিয়ে,
ইঁদুরের গর্তে সে
লেজ রাখে ঢুকিয়ে।

যদি বলি শোন পুষি
মিলেমিশে থাকবি,
ইঁদুরের গর্ত না
লেজ দিয়ে ঢাকবি।

পুষি বলে মিউ মিউ,
দিও না তো এই ঢেউ।
বলো দেখি ভেবে তুমি,
ক্ষমতা কি ছাড়ে কেউ?

আমাদের দেখলেই,
কুকুরেরা ঘেউ ডাকে।
তবে কেন মানা করো,
ভালো তুমি বলো কাকে?

কোলে নিয়ে আমি বলি,
কথাটা তো সুষ্ঠু।
তবে পুষি এটা ঠিক,
তুই খুব দুষ্টু।