ধরতে গেলে যায় না ধরা
ল্যাং মারে চ্যাং,
অকাজের ধন ভাইসা ওঠে
গাল ফুলায় ব্যাঙ।

ধরার জন্য চলছে চেষ্টা
যদি ধরতে পারি,
যতই বাপু হও না পিচ্ছল
আমি কি আর ছাড়ি?

ধরেই আগে চাপব মাথা
শক্ত মাটিত নিয়ে,
থেঁতলিয়ে আধমরা করব
গাড়টা যাঁতা দিয়ে!

ল্যাং মারা কি বদ স্বভাব তা
বুঝাই দিবো হাতে,
নাগ দিয়ে যেই রক্ত পড়বে
উল্টে পড়বি মাথে।