শেয়াল মামার বিয়ে আজই,
বন মোরগের সঙ্গে।
সেই খুশিতে বনবাসীরা,
সাজলো নানান ঢংগে।

শাড়ি চুড়ি পড়ল টিয়া,
প্যাঁচা পড়ল হার।
উঁকি মেরে খরগোশ এসে,
দেখছে বারে বার।

সাজলো বনের বানর হরিণ,
সাজল জিরাফ হাতি।
কাঠবিড়ালী ঘটক মশাই,
পরল মাথায় ছাতি।

কোরমা পোলাও পিঠা পায়েস,
রান্না করলো কাক।
দাওয়াত পেয়ে আসল আরো,
মৌমাছি এক ঝাঁক।

ইচ্ছে মতো খেল সবাই,
খাবার যত সব।
বনমোরগের বিয়ে আজই,
চলছে কলোরব।

অবশেষে বিয়ে হলো,
সোনার মোহর দিয়ে।
সারা বনে পড়ল সারা,
শেয়াল মামার বিয়ে।