পদ্মা মেঘনা যমুনা গড়াই
মধুমতি ধানসিঁড়ি
এপারে ওপারে সাদা কাশবনে
বাতাসের ঝিরিঝিরি।
হাজারো নদীর এদেশ আমার
হাজারো পাখির মেলা
সারাটা দুপুর জলের সঙ্গে
রোদের বাহারি খেলা।
মাঝি নাও বায়, জেলে মাছ ধরে
ছেলেরা সাঁতার কাটে
কত উল্লাস, কত হইচই
হাজারো নদীর ঘাটে।
পদ্মা মেঘনা যমুনা গড়াই
মধুমতি ধানসিঁড়ি
এপারে ওপারে সাদা কাশবনে
বাতাসের ঝিরিঝিরি।
হাজারো নদীর এদেশ আমার
হাজারো পাখির মেলা
সারাটা দুপুর জলের সঙ্গে
রোদের বাহারি খেলা।
মাঝি নাও বায়, জেলে মাছ ধরে
ছেলেরা সাঁতার কাটে
কত উল্লাস, কত হইচই
হাজারো নদীর ঘাটে।