খোকার লাটিম ভনভনাভন
খুকির চরকা ফনফনাফন,
দেখছে খুকি পাল্লা দিয়ে
তার পুতুলের হবে বিয়ে।
পালকি আসবে হনহনিয়ে
সাথে আসবে ঘটক টিয়ে
পোলাও করবে খাঁটি ঘিয়ে।

সব হয়েছে পাকাপাকি
বর করেছে ঝাঁকাঝাঁকি,
দিতে হবে হোন্ডাগাড়ি
রেগে গিয়ে খুকি বলে
হচ্ছে কিন্তু বাড়াবাড়ি,
দিব না তো পুতুল বিয়ে
খুকু শেষে ধরে আড়ি।