ভেজা গাছের ডালে ডালে
পাখির কলরব
শীত আগমন হেমন্ততে
কুয়াশার উৎসব।

নতুন ধানে ভরছে গোলা
খুশির সীমা নাই
মায়ের হাতের পিঠা পুলি
মজা করে খাই।

ভাটিয়ালির সুর শুনে মন
করে যে আনচান
সারাদিনের কাজের শেষে
বসে বাউল গান।

গ্রাম্য মেলা, জামাই আদর,
মুড়ি, মোয়া, খই
হেমন্তকাল ছাড়া এসব
পাবো বলো কই?