এদেশ আমার বুকের পাজর
এদেশ আমার স্বপ্ন সাগর
এদেশ মায়ের মতো,
লাল সবুজের স্বপ্ন আঁকা
তাঁর প্রেমেতে মেলছে পাখা
মনটা অবিরত।
সাগর-নদী ঝর্না পাহাড়
ফুল ফসলের কী যে বাহার
সবুজপ্রান্ত জুড়ে,
পাখির গানে শহর-পাড়া
ক্লান্তদেহে জাগায় সাড়া
দুঃখরা যায় পুড়ে।
কামার-কুমার বণিক-চাষী
সবাই আমরা বাংলা ভাষী
দেশ রবে এই দিলে,
লড়তে জানি শত্রু এলে
রক্ত দেবো বুকটা মেলে
বাঁচবো সবাই মিলে।
