ঘাসের ডগায় জমে শিশিরের হাসি,
সকালের কুহেলিকা খুব ভালোবাসি।
হিমেল বাতাসে আসে কনকনে শীত,
দাদা-দাদি নাতিপুতি শুয়ে হয় চিত।
নির্জন বন-মাঠ নদীকূল জুড়ে,
চারিদিকে হিম শীত কুয়াশাও উড়ে।
সূর্যের আলো আসে সবুজের মাঠে,
মুক্তার দানা যেন কুয়াশাকে কাটে।
শীম, লাউ, মুলা আর শশা, লালশাকে
টকটকে লাল হয়ে টমেটোও পাকে।
সফেদা, কমলা আর জলপাই, কুল
ডালিমের দেখা মিলে আর নানা ফুল।
ডালিয়া, ডেইজি ফুল, পপি আর গাঁদা
সূর্যমুখীর রূপে চোখে লাগে ধাঁধাঁ।
চিতই, পায়েস আর ভাপা, পিঠাপুলি,
খেজুর রসের ভাড় থাকে ঝুলি ঝুলি।
অতিথি পাখির দেখা মিলে বেশ কম,
রূপে গুণে শীতকাল; এসো স্বাগতম।
