সন্ধ্যা হলেই গ্রামের বাড়ি
পিঠার ঘ্রাণে ভাসে
ছোট গায়ে খোকা খুকি
মনের সুখে হাসে।
ঝিরি ঝিরি ঠাণ্ডা হাওয়া
গায়ে লাগে শীত
পিঠা তৈরির ফাঁকে চলে
গাঁও গেরামের গীত।
খোকা খুকি দাদুর পাশে
গল্পে ছড়ায় আলো
খেজুর গুড়ের ভাপা পিঠা
খেতে লাগে ভালো।
সন্ধ্যা হলেই গ্রামের বাড়ি
পিঠার ঘ্রাণে ভাসে
ছোট গায়ে খোকা খুকি
মনের সুখে হাসে।
ঝিরি ঝিরি ঠাণ্ডা হাওয়া
গায়ে লাগে শীত
পিঠা তৈরির ফাঁকে চলে
গাঁও গেরামের গীত।
খোকা খুকি দাদুর পাশে
গল্পে ছড়ায় আলো
খেজুর গুড়ের ভাপা পিঠা
খেতে লাগে ভালো।