রাত নেমেছে অঁাধার কালো
শীতের চাদর গায়ে
করছ গরম শরীর ও মন
চুমুক দিয়ে চায়ে।

এদিকে যে পথের ধারে
খালি পায়ের শিশু
পাতলা ছেঁড়া জামা ছাড়া
নাই যে গায়ে কিছু।

গভীর রাতে রাস্তার ঠিক
মধ্যিখানে বসে
খড়কুটোটা জ্বালিয়ে নিলো
ভেজা কাঠি ঘঁষে।

সেই আগুনের আভায় দেখি
শীতার্ত এক মুখ
সে মুখ দেখে কেমনে বলো
কম্বলে পাই সুখ?