কার আদেশে পূব আকাশে সূর্য ওঠে,
পাখপাখালি দল বেঁধে সব চলে ছোটে।
কার আদেশে সন্ধ্যা হলে চাঁদটা হাসে,
আকাশমাঝে লক্ষ অযুত তারা ভাসে।
কার আদেশে প্রভাত আসে হেসে হেসে,
দিনের আলো ম্লান হয়ে যায় বিকেল শেষে।
কার আদেশে চলছে মানুষ চলছে সব-ই,
তিনি হলেন মহান মালিক আল্লাহ রব-ই।
তাঁর আদেশে সবকিছু হয় ছোট-বড়,
তাঁর স্মরণে সকাল-বিকাল তাসবিহ পড়ো।
