তোমরা হয়তো মোনালিসা সম্পর্কে জানো, তাই না? এটি একটি বিশ্বখ্যাত চিত্রকর্ম। এ চিত্রকর্ম আঁকেন ইতালির শিল্পী লিওনার্দো দ্য ভিঞ্চি। ছবিতে দেখা যায়, রহস্যময় হাসিতে দৃপ্ত একটি রমণী। মোনালিসা চিত্রকর্মের অপর নাম জিওকোন্ডা। ধারণা করা হয়, ১৫০৩-১৫০৬ সালের মধ্যে এ চিত্রকর্ম আঁকা হয়। মোনালিসা চিত্রকর্মটি বর্তমানে কোথায় রক্ষিত আছে? ফ্রান্সের রাজধানী প্যারিসের লুভর জাদুঘরে। এবার ছবি দেখো। ইচ্ছা করলে অবসরে আঁকতেও পারো।