ইফ্তি, তৃপ্তি- শুনেছিস কি
দুখু মিয়া নাম?
রুটি তৈরি করা ছিল
যার প্রতিদিন কাম।
কাজের ফাঁকে পড়ত সে রোজ
পত্রিকা ও বই
ধীরে ধীরে ধরল লেখা
পড়ল কী হই-চই!
লেখা যেন লেখা নয় রে
আগুন গিরির লাভা
এমন ছেলে লিখবে এসব
যায় কখনো ভাবা?
দুখু মিয়া লিখে লিখে
হলো অনেক বড়
কাজী নজরুল ইসলাম নামে
যার লেখা সব পড়।
