শরৎ যখন আসে
ফুলবাগানে পাপড়ি মেলে
শিউলি বেলি হাসে।

শরৎ যখন আসে
নীল আকাশে শুভ্রশাদা
মেঘের ভেলা ভাসে।

শরৎ যখন আসে
খুশির আবেশ ছড়িয়ে পড়ে
নদীর কূলে কাশে।

শরৎ যখন আসে
সকালবেলা মুক্তো ঝরে
শিশিরভেজা ঘাসে।

শরৎ আমি অনেক ভালোবাসি
শরৎ আমার মুখে ফোটায় হাসি।