লাল রঙ হলো ধৈর্য, ভালোবাসা ও শক্তির প্রতীক। আমাদের দেহে যে রক্ত বইছে তার রঙ লাল। লাল হলো আগুনের শিখার রঙ। অগ্নিস্ফুলিঙ্গ আর রাগ সমান। তাই যদি কারো প্রতি ভালোবাসা বা রাগ প্রকাশ করতে হয় তাহলে তাকে লাল ফুল দিয়েই সে তার মানে বুঝে ফেলতে পারে। তবে কেউ বিমর্ষ থাকলে তার মধ্যে শক্তি জাগাতে বা উদ্দীপ্ত করতেও কেউ কেউ লাল ফুল উপহার দিয়ে থাকেন।