তোমরা বিভিন্ন প্রাণী চেনো। খরগোশ চেনো কি? এটি কী? স্তন্যপায়ী প্রাণী। তোমরা নিশ্চয়ই এ প্রাণী দেখেছ। কোথায়? চিড়িয়াখানায় অথবা গ্রামের কোনো ছোট জঙ্গলে। কেউ কেউ হয়তো বইয়ের পাতায় কিংবা টিভির পর্দায় দেখে থাকবে।
খরগোশ কিন্তু মাটিতে গর্ত করে সে গর্তে থাকে। তবে চিড়িয়াখানার খরগোশের বাসস্থানের ব্যবস্থা করে মানুষই।
তোমরা ভাত, মাছ, গোশত, সবজিÑ কত কিছু খাও। আর খরগোশ কী খায় জানো? এরা খায় তাজা গাছের পাতা ও ঘাস। সবজি, ধান এসবও খায়।
খরগোশের সামনের পা ছোট। এরা পেছনের পায়ে ভর দিয়ে বেশ জোরে লাফিয়ে চলে।
খরগোশের হালচাল দেখেছ কি? খুব মজার, কী বলো! সব সময় যেন এরা চঞ্চল আর ব্যস্ত। মনে রেখো, খরগোশের ইংরেজি ঐধৎব বা জধননরঃ.