আমার এ দেশ সবুজ শ্যামল ফুল-ফসলে ভরা;
আমার এ দেশ মন মোহিনী হৃদয় উজাড় করা।
আমার এ দেশ পাখির গানে মুগ্ধ হয়ে থাকে;
আমার এ দেশ শ্রাবণ মেঘে রঙিন ছবি আঁকে।
আমার এ দেশ জলে থই থই মাঠ-ঘাট-বিল-নদী;
আমার এ দেশ বিশুদ্ধতায় পূর্ণ নিরবধি।

আমার এ দেশ স্বর্গ সমান মায়ের আদর মাখা;
আমার এ দেশ মিষ্টি যেন প্রজাপতির পাখা।
দেশকে অনেক ভালোবাসি তার গুণগান গাই;
বাংলা মাতা আদর করে বুকে দিলো ঠাঁই।