দ্বীন-দুনিয়ার মালিক তুমি

প্রভু দয়াময়

তুমি দয়া করলে আমার

আর থাকে না ভয়।

ফুলে ফলে পাখির গানে

 তোমার অসীম দানে

তুমি আছো দুখে-সুখে

সারা বিশ্বময়

প্রভু দয়াময়।

জিন ইনসান আর ফেরেশতারা 

আকাশ জমিন তারা

তোমার লীলাখেলা দেখি

সারা ভুবনময়

প্রভু দয়াময়।